বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসায় আজ মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়লে ভোর ৪টা ২০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (সিসিইউ) সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন।
ডা. জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন চিকিৎসকেরা।