সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রাজশাহীর পুঠিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ সময় স্থানীয় বিএনপির দলীয় কার্যলয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। রাতে পুঠিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুঠিয়া উপজেলার বিএনপির নেতা সাবেক মেয়র আল মামুন খানের সাথে বিএনপি নেতা ফারুক রায়হানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
গতকাল বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা চত্বরে স্থানীয় পুকুর এবং দীঘি টেন্ডার নেওয়াকে কেন্দ্র করে বিএনপির এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এই ঘটনার জের ধরে সন্ধ্যার পরে দুপক্ষই দেশীয় অস্ত্র নিয়ে পুঠিয়া বাজার এলাকায় মহড়া দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুঠিয়া বাজারে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছিড়ে ফেলা হয় দলীয় শীর্ষ নেতাদের ছবি সম্বলিত ব্যানার ছবি। এসময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এক ঘন্টার অধিক সময় ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা। পুলিশ সংঘর্ষ থামাতে ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতরা বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 


এই বিভাগের আরো খবর