মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ছাত্রীকে উত্ত্যক্ত এবং অভিভাবকদের পিটিয়ে আহত’র ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

রাজশাহী টাংগন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত এবং তাদের অভিভাবকদের পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় ৫ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর সদস্যরা। আজ ভোর রাতে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাঘা টাঙ্গন পূর্বপাড়া এলাকায় ঈশার ছেলে নাহিদ (২০), আজিমের ছেলে জয় (২১), মিজানের ছেলে মারুফ (২১), পলাশের ছেলে রাকেশ (২০) ও হাইদুল ইসলামের ছেলে মাহি (২০)। তাদের কাছ থেকে আলামত হিসেবে মোবাইল ও সীম জব্দ করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, গত প্রায় ৫ মাস পূর্বে একই এলাকার ভিকটিম খাদিজা আক্তার বর্ষা (১৬) ও নিশি খাতুন (১৭) প্রাইভেট পড়া শেষ করে ভ্যানযোগে বাসায় আসার পথে এজাহারনামীয় আসামী বিভিন্ন অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির দ্বারা ইভটিজিং করে। পরবর্তীতে ভিকটিমের চাচা উক্ত আসামীদের ইভটিজিং করতে নিষেধ করলে মারপিট শুরু করে এবং ভ্যানের পিছনে ভিকটিমের বাড়ীর সামনে ইভটিজাররা আসলে ভিকটিমের পিতা উক্ত আসামীদের ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলে তাকেও মারপিটের হুমকি দেয়।

এরই জের ধরে ভিকটিমের ভাই ও প্রতিবেশী গত ৯ জুলাই বিকেলে চারঘাট থানাধীন ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে সন্ধ্যা সময় আসামী নাহিদের হুকুমে এজাহারনামীয় আসামী সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আসামী লোহার রড, জিআই পাইপ, চেইন এবং বাঁশের লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে। তৎক্ষণাৎ ভিকটিমকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং বর্তমানে তারা সেখঅনে চিকিৎসাধীন আছে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিম এর পিতা বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় শ্লীলতাহানি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে। মামলা রুজুর সাথে সাথেই রাতভর অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাংগন পূর্বপাড়া নামক এলাকা হতে আসামীদের গ্রেফতার করা হয়।


এই বিভাগের আরো খবর