সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ী পৌরসভার আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর থেকেই র্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।র্যাব জানিয়েছে, অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে।






