এনসিপির জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, এ সিকোয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা।বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সানাউল্লাহ বলেন, আমরা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।