কুরবানি ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে নির্ধারিত ৩টি ভোগ্য পোণ্য বিক্রিয় কার্যক্রক শুরু করেছে টিসিবি। এসব পন্যের মধ্যে রয়েছে চিনি কেজি, মশুরের ডাল ২ কেজি ও সোয়াবিন তেল ২ কেজি। সকল থেকেই টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে।
এদিকে প্রতিটি পণ্যের মূল্য ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। বাজার মূল্যের চাইতে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে টিসিবি পণ্য নিম্ন আয়েম মানুষদের কোন কাজে আসবে না বলে জানিয়েছেন ক্রেতারা।

টিসিবির দেয়া তথ্য মতে, পূর্বের ৭০ টাকা কেজি দরের চিনির দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়, ৬০ টাকার মুসুরের ডাল ৮০ টাকায় এবং ১০০ টাকা লিটারের ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকায়।
টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়াও কার্ডধারীদের মাঝে প্রতিমাসে টিসিবি পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।