সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সিজারিয়ান অপারেশনের সংখ্যা কমিয়ে আনতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আপনারা যারা গ্রাম পর্যায়ে কাজ করেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ— আপনারা মানুষকে, গর্ভবতী মায়েদের বোঝান যে, তারা যাতে ঠিকমতো চেকআপ করান। নিয়মিত ও সময়মতো যাতে  কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েরা স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি বলেন, ‘আমরা সিজারের সংখ্যা কমিয়ে আনতে চাই। সিজারের সংখ্যা যত কমিয়ে নিয়ে আসতে পারবো, ততই মঙ্গল।’

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।


এই বিভাগের আরো খবর