এ সময়ে ক্ষমতা নিয়ে ‘মারামারি-হানাহানি করা সমীচীন হবে না’ উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।’মাওলানা মামুনুল হক বলেন, ‘একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’সমাবেশে হেফাজত মহাসচিব সাজিদুর রহমান বলেন, নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘বাংলাদেশের জনগণ কোনও করিডর মেনে নিবে না। শেখ হাসিনার বিচার ছাড়া কোনও কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না।সমাবেশে একইসঙ্গে সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানানো হয়। সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকির কাছে গিয়ে শেষ হয়।







