রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

১১ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে এরইমধ্যে ১১ হাজার ৪৪৮টি মামলার সুপারিশ করেছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। বুধবার (২৮ মে) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কমিটির সভাপতি অধ্যাপক আসিফ নজরুল।তিনি জানান, এসব মামলা প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কমিটি ১৬টি সভা করেছে। কমিটি নিয়মিতভাবে জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রাপ্ত মামলা সংক্রান্ত তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে সুপারিশ দিচ্ছে।

এদিকে হেফাজতে ইসলাম গত ২০ মে  ৪৪টি মামলার তালিকা দিয়েছে, যা দ্রুত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আসিফ নজরুল।তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘মামলা প্রত্যাহারের কাজ দ্রুত সম্পন্ন করতে হলে সব মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিট কমিটির কাছে দ্রুত দাখিল করতে হবে।’


এই বিভাগের আরো খবর