রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর মিশন

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

অবশ্য প্রথম ম্যাচ যেভাবে হেরেছে তাতে করে ব্যাটারদের ইন্টেন্টের কথাই ঘুরে ফিরে আসছে। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরেছে সফরকারীরা। শুরুতে ব্যাট করে স্বাগতিক পাকিস্তান ৭ উইকেটে ২০১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এমনিতেই রানপ্রসবা বলে পরিচিত। পাকিস্তান সুপার লিগেও দেখা গেছে তেমন। পাকিস্তান প্রথম ইনিংসে দুইশ প্লাস রান করে সেটা আবারও প্রমাণ করেছে। কিন্তু বাংলাদেশ যখন ব্যাট করতে নামে, তখন মনে হয়েছে এই মাঠে বুঝি ব্যাটিং কষ্টকর। ১৯.২ ওভারেই তারা গুটিয়ে যায় ১৬৪ রানে। শেষ পর্যন্ত নিজেদের খেলার ধরনে ইন্টেন্টের ঘাটতিকে সামনে আনেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

দলের বোলিং বিভাগ নিয়েও ভাবতে হবে। গর্ব করার মতো স্পিন বিভাগ হলেও মেহেদী হাসান ও রিশাদ হোসেনরা প্রথম ম্যাচে ৪ ওভারে ৯১ রান বিলিয়েছেন। তাই কার্যকরী বোলিংয়ের বিষয়টাও মাথায় রাখতে হবে।


এই বিভাগের আরো খবর