সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ডিসেম্বরেই নিরেপেক্ষ গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে : মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, জনগনের দাবীর প্রেক্ষিতে আগামী ডিসেম্বরে একটি নিরেপেক্ষ গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই লক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান। শনিবার বিকেলে  রাজশাহীর বিনোদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার সমালোচনা করে মিজানুর রহমান মিনু বলেন, নোবেল পাওয়ার পর স্বৈরাচার হাসিনা যখন আপনার সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছিল। সেই সময় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ গোটা বিএনপি আপনার পাশে ছিল এবং আপনাকে সম্বর্ধনা দিয়ে সম্মানিত করেছে।  এখন আপনি বিদেশে গিয়ে বিএনপি’র বিরুদ্ধেই  বক্তব্য রাখছেন।  বাংলাদেশের মানুষ আগে আপনাকে যে চোখে দেখতো এখন অনেকেই সেই শ্রদ্ধার চোখে দেখেনা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আমরা বিএনপির পরিবার সংগঠনের মতিয়ার থানার  মতিহার থানা বিএনপির সহ-সভাপতি আনসার আলী। বক্তব্য রাখেন মতিহার থানা বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন ও বিএনপি নেতা খাজদার আলী। অনুষ্ঠানের শেষাংশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর