সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার বক্তব্যে ব্যথিত ও হতাশ জাতি : মিনু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

রাজশাহীতে ঈদুল আযহার প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭ টায়। এছাড়া সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত টিকাপাড়া মহানগর ঈদগাহে ও একই সময় তৃতীয় বৃহত্তর জামাত নগরীর সাহেব বাজার বড় রাস্তায় অনুষ্ঠিত হয়।
এর আগে নগরীতে প্রথম দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় আমচত্ত্বর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে।

প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। ঈদের নামাজ শেষে রাজশাহীবাসী সহ দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে ঈদের নামাজ শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্য ভাষন দেশের মানুষকে আশাহত করেছে। বিএনপি সহ সকল মানুষ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কিন্তু জনগনের আশার প্রতিফলন না হওয়ায় হতাশ ও মনে কষ্ট পেয়েছে। বিএনপির সর্বচ্চো নীতি নির্ধারণী ফোরামের এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে।

এদিকে কোরবানীর বর্জ্য নগরবাসীকে নিদিষ্ট স্থানে ফেলা এবং কর্পোরেশনকে রাত ১২টার মধ্যে তা অপসারণের অনুরোধ জানিয়েছেন সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।


এই বিভাগের আরো খবর