বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ এরই মধ্যে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেছে। বিশেষ করে ইংলিশ প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোমকে একসঙ্গে খেলতে দেখার আশায় উন্মুখ হয়ে আছেন সবাই।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৬১তম স্থানে আছে সিঙ্গাপুর। বর্তমানে উত্তু্গ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে এসেছে তারা। র্যাঙ্কিংয়ের ১৬৪তম মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে প্রস্তুতি সেরেছে। তাতে ৬ ম্যাচের জয়খরা ঘুচিয়েছে সিঙ্গাপুর।
অপর দিকে ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশও ঘরের মাঠে ভুটানের (১৮১তম) বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে। তাছাড়া বাছাইয়ে শক্তিশালী ভারতকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ায় এই ম্যাচে ভালো কিছুর আশা করছে স্বাগতিকরা।







