র্যাপিড দাবায় একদিনেই প্রতিযোগিতা শেষ হয়। তাহসিন সাত রাউন্ডের মধ্যে পাঁচটিতে জয় ও দুটোতে ড্র করেছেন।
বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ পাঁচ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম। এর আগে শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট খেলতেই মূলত বাংলাদেশের তিন পুরুষ ও এক মহিলা দাবাড়ু গিয়েছিলেন। ওই প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন নবম ও ফিদে মাস্টার সাজিদ ১৯তম হন। মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ হন ১৬তম।







