অ্যালেন তার অনবদ্য ইনিংস খেলার পথে ১৯টি ছক্কা মেরেছেন। টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙেছেন তিনি। যৌথভাবে শীর্ষে থাকা গেইল (২০১৭ সালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে) ও সাহিল চৌহানের (২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে) ১৮ ছক্কার কীর্তি পেছনে ফেলেছেন অ্যালেন।অকল্যান্ডে এদিন অ্যালেন ৪৯ বলে ১৫০ রান পূর্ণ করেছেন। টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম দেড়শ। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে ৫২ বলে ১৫০ রান এতদিন ছিল শীর্ষে। ওই ম্যাচে নাইটসের বিপক্ষে ১৬২ রান করেছিলেন তিনি। বাউন্ডারি থেকে অ্যালেন করেছেন ১৩৪ রান। এর মধ্যে ছক্কায় এসেছে ১১৪ রান। বাউন্ডারি মেরে টি-টোয়েন্টি ইনিংসে অ্যালেনের চেয়ে বেশি রান করেছেন কেবল আর তিন জন।
অ্যালেনের ১৫১ রান এমএলসিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২৩ সালের ফাইনালে সিয়াটল অর্কাসের বিপক্ষে পুরানের অপরাজিত ১৩৭ রান পেছনে পড়ে গেছে।নিউজিল্যান্ড ওপেনারের বিধ্বংসী ইনিংসে ইউনিকর্নস করেছে ৫ উইকেটে ২৬৯ রান। টুর্নামেন্টে এটাই সর্বোচ্চ দলীয় রান। প্রথম দল হিসেবে যুক্তরাষ্ট্রে তারা টি-টোয়েন্টিতে আড়াইশ করেছে। আগের সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ভারতের বিপক্ষে ২০১৬ সালে লডারহিলে ৬ উইকেটে ২৪৫ রান করেছিল তারা।







