সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কার ও বিচার করেই এ বছরে নির্বাচন করা সম্ভব। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই।প্রিন্স জানান, ৭০ অনুচ্ছেদর বিষয়ে অন্যান্য দলের সঙ্গে তার দল ঐকমত্য পোষণ করেছে। আর সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিকেও তারা ইতিবাচক হিসেবে দেখছেন।তিনটি বিষয়ে ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক ও পেশী শক্তি নিয়ে আলোচনা বইয়ে লিপিবদ্ধ করলেও কমিশন তা নিয়ে আলোচনা করেনি। এ বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।







