দির্ধ প্যাটেল কোনও সাধারণ ছাত্র ছিলেন না। গুজরাটের বাসিন্দা দির্ধ সম্প্রতি ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড থেকে কৃত্রিম বুদ্ধিমত্তায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন তিনি। তার প্রাক্তন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কম্পিউটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর এআই রিডার ড. জর্জ বারগিয়ান্নিস, দির্ধ প্যাটেলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, ‘তিনি শুধু মেধাবীই ছিলেন না, পড়াশোনার মাধ্যমে বিশ্বে যে প্রভাব ফেলতে পারবেন, সে বিষয়েও গভীরভাবে আগ্রহী ছিলেন। ক্লাসরুমের বাইরেও ভাবনাগুলোকে একে-অপরের সঙ্গে যুক্ত করার এক বিরল ক্ষমতা ছিল তার।’
কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি দির্ধ প্যাটেল ক্রিকেট নিয়েও সমান আগ্রহী ছিলেন। ২০২৪ সালে লিডস মডার্নিয়ানস ক্রিকেট ক্লাবে এয়ারডেল অ্যান্ড ওয়ার্ফডেল সিনিয়র ক্রিকেট লিগে তাদের বিদেশি খেলোয়াড় হিসেবে যোগ দেন। একজন ধারাবাহিক পারফর্মার এবং দারুণ সতীর্থ হিসেবে তার উপস্থিতি মাঠে দক্ষতা এবং উদ্দীপনা উভয়ই নিয়ে আসতো। ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই খবরে ভীষণ মর্মাহত। দির্ধ আমাদের দলে শক্তি, নিষ্ঠা এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছিলেন। তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না—আমাদের পরিবারের অংশ ছিলেন। এই অকল্পনীয় কঠিন সময়ে আমরা তার প্রিয়জনদের পাশে আছি।’







