রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জাপার কাউন্সিল ২৮ জুন হচ্ছে না

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

হল বরাদ্দ না পাওয়ায় আগামী ২৮ জুন সা‌বেক বি‌রোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কা‌দে‌রের নেতৃত্বাধীন জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হচ্ছে না।বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। ত‌বে স‌ম্মেলনের হল বু‌কিং ও বরাদ্দ বা‌তিল নি‌য়ে দল‌টির নেতা‌দের ম‌ধ্যে পরস্পর বি‌রোধী বক্তব‌্য পাওয়া গেছে।

সোমবার (১৬ জুন) দ‌লের যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে, জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের জন্য বরাদ্দ পাওয়া বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় ২৮ জুন ২০২৫ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হচ্ছে না। ২৮ জুন প্রধান উপদেষ্টার বাজেট সংক্রান্ত সেমিনারের জন্য জাতীয় পার্টিকে বরাদ্দ দেওয়া হলের বরাদ্দ বাতিল করা হয়েছে বলেও দাবি করা হয় এই বিজ্ঞপ্তিতে।

হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।এদিকে, দ‌লের পক্ষ থে‌কে পাঠা‌নো প্রেস বিজ্ঞ‌প্তি‌ বিভ্রা‌ন্তিকর উল্লেখ ক‌রে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌মে প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর কড়া সমা‌লোচনা ক‌রেছেন দলের নেতারা।

দ‌লের দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ বিষ‌য়ে এক‌ নেতার মন্ত‌ব্যের জবা‌বে ব‌লে‌ছেন,  আমা‌দের (জাপার) না‌মে হল কর্তৃপক্ষ কো‌নো বরাদ্দ দেয় নাই, তাই বরাদ্দ বা‌তি‌লের প্রশ্নই আসে না।জাপা চেয়ারম‌্যা‌নের প্রেস সে‌ক্রেটা‌রি জালালীর এ বিষ‌য়ে প্রেস বিজ্ঞ‌প্তি পড়‌তে বলা হ‌লে মাহমুদ আলম ব‌লেন,  “সে (জালালী ) কীভা‌বে এটা লি‌খে‌ছেন সে সম্প‌র্কে আ‌মি ওয়া‌কিবহাল নই।

২৮ জুন বিকল্প স্থানে কাউন্সিলের আহ্বান শীর্ষ‌ নেতা‌দের

হল বরাদ্দ বা‌তি‌লের অজুহা‌তে ২৮ জুন জাতীয় পা‌র্টির কাউন্সিল স্থ‌গিত করার সিদ্ধান্ত‌কে অগণতা‌ন্ত্রিক উল্লেখ ক‌রে দলীয় চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দে‌রের তীব্র সমা‌লোচনা ক‌রেছেন জাতীয় পা‌র্টির প্রভাবশালী সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।তারা দলীয় গঠনতন্ত্র ও প্রেসিডিয়ামের সিদ্ধান্ত মে‌নে ২৮ জুন বিকল্প স্থান হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কাউন্সিল আ‌য়োজন কর‌তে চেয়ারম‌্যা‌নের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।মঙ্গলবার (১৭ জুন) দুই নেতা যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।২৮ জুন বিকল্প স্থানে কাউন্সিলের আহ্বান শীর্ষ‌ নেতা‌দের

তারা ব‌লে‌ন, “জাতীয় পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই আগামী ২৮ জুন নির্ধারিত দলের দশম জাতীয় সম্মেলন স্থগিত করেছেন। এ সিদ্ধান্ত সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অনভিপ্রেত।”

“এককভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দলীয় গঠনতন্ত্র, প্রেসিডিয়ামের সম্মান এবং তৃণমূল নেতাকর্মীদের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমরা এই সিদ্ধান্তে বিস্মিত ও গভীরভাবে উদ্বিগ্ন।”

‌নেতারা আরো ব‌লেন, “আমরা আশা করি, পা‌র্টির চেয়ারম্যান গঠনতন্ত্র ও প্রেসিডিয়ামের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ২৮ জুন বিকল্প স্থান হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই দশম জাতীয় সম্মেলনের আয়োজন নিশ্চিত করবেন।”জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল উল্লেখ ক‌রে তারা ব‌লেন, “গঠনতন্ত্রের প্রতি সম্মান ও অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাই হোক আমাদের এগিয়ে চলার প্রধান শক্তি।”


এই বিভাগের আরো খবর