মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

অবশেষে ডিএসসিসির প্রধান ফটকের তালা খুলে দিলেন ইশরাক সমর্থকরা

ডেস্ক নিউজ :
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

সরেজমিন দেখা গেছে, নগর ভবনের প্রধান ফটকের তালা এবং অন্যান্য দফতরের তালা খুলে দেওয়া হলেও এখনও তালাবদ্ধ ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়াসহ বেশ কয়েকজন প্রকৌশলীর কক্ষ।

রবিবার (২২ জুন) আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। তার আহ্বানের পরই আজ সকাল থেকে নগর ভবনে পুনরায় কাজকর্ম শুরু হলো।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৫ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থনকরা। ১৪ মে তারা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে অন্যান্য সেবাদানকারী দফতরেও তালা দেন ইশরাক সমর্থকরা।


এই বিভাগের আরো খবর