তিনি বলেন, এসকেআইএলএফও প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এই সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কেএম কবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন।
গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের আর্থিক ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় এই প্রজেক্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরু হয়। এটি চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।







