মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবী দুলুর

নাটোর প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। আমাদের দাবি অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তিনি (শেখ হাসিনা) পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। কিন্তু এই ছাত্র-সমাজ, এদেশের জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে। তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই।

তিনি, তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো যেত না, পেপারে উঠতো না। আমরা বলে দিতে চাই, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা, ছাত্র সমাজকে খুন করা এই খুনির (শেখ হাসিনা) ছবি প্রচার করে, ওই টেলিভিশন ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।

দুলু বলেন, নাটোরের সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিকদের সঙ্গে নিয়ে নাটোরকে শান্তিতে রাখতে এবং সন্ত্রাসমুক্ত করতে যা যা করা দরকার আমরা তাই করব।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।


এই বিভাগের আরো খবর