সুপারিশপ্রাপ্তদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডার পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের মেহেদী হাসান (৫ম) ও জহির রায়হান, এপ্লাইড ক্যামেস্ট্রি ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের গোলাম কিবরিয়া আকাশ, আইসিই বিভাগের শামিমা আক্তার, ইংরেজি বিভাগের রিজওয়ানা শতভী, মার্কেটিং আরিফ ইশতিয়াক, ইইই বিভাগের রিয়াদ খান, এসিসিই বিভাগের আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া কারিগরি শিক্ষা ক্যাডার হয়েছেন ম্যানেজম্যন্ট স্টাডিজ বিভাগের নাজমুল জাহিদ ও এনামুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগের তমা রায়, ইংরেজি বিভাগের ইসলাম শশী ও শাহাদাত হেসেন শিমুল।
লাইভস্টক ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের, শুভ কুমার (৩য়), সেলিম হোসেন, জুপি সরকার, ফাতেমাতুল জান্নাত, গোলাম সরওয়ার সজল, মাহাবুবুর রহমান, মো: শেখ সাদি, আল মামুন জুয়েল, ফয়সাল ইসলাম, পারভেজ হোসেন। টানা দুইবার লাইভস্টক ক্যাডার হয়েছেন একই বিভাগের মোহাম্মদ রুবেল।
এছাড়া আনসার ক্যাডার হয়েছেন ইংরেজি বিভাগের শাহারিয়ার রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পারভেজ মিয়াজি। খাদ্য ক্যাডার হয়েছেন বায়ো কেমেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়েলজি বিভাগের মাহমুদুল হাসান।
সুপারিশপ্রাপ্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ফরিদ উদ্দিন খান নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের এই গৌরবময় সাফল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গৌরবকে আরও সমুন্নত করেছে। আশা করি, এই সফলতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আগামীর চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের জন্য আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।