রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক এটা আমরা চাই না: জামায়াত আমির

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ কোনও দুর্বৃত্তের হাতে বন্দি হয়ে যাক কিংবা আরেকটি ফ্যাসিবাদ ফিরে আসুক—এটা আমরা চাই না।’ শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের ‘কিং অফ কমিউনিটি সেন্টারে’ জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাপতিত্ব করেন ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম। সমাবেশে আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য ডা. ফখরুদ্দীন মানিক এবং এস এম কামাল উদ্দিন।


এই বিভাগের আরো খবর