উপদেষ্টা বলেন, ‘টাকা পয়সা নিয়ে চলে গেছে অনেকে। পৃথিবীতে এমন নজির নেই অন্য কোনও দেশে নেই। আমরা কতগুলো সংস্কার এনেছি, সময় লাগবে। ব্যাংকখাতে কিছু সংস্কার সময়সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না। এটা নির্বাচিত সরকার এসে করবে।’
সঞ্চয় পত্রের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘সঞ্চয়পত্রের হার মোটামুটি খারাপ নয়। সঞ্চয়পত্রের হার বাড়িয়ে দিলে লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে। ব্যাংকে টাকা রাখবে না। আমাদেরকে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে।’
বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিনিয়োগে আকৃষ্ট করার জন্য সরকার কাজ করছে। আপনারা দেখবেন বাজেটে কিন্তু এবার অনেক কিছুর উপর ইনপুট ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ ও আমেরিকার ট্রেড অ্যাপলিকেশনে আমাদের ইনপুট ট্যাক্স কমাতেই হয়েছে। তাছাড়া বিদেশি বিনিয়োগের পাশাপাশি আমাদের দেশের বিনিয়োগকারীরা যেন সুযোগ পায়, সেই চেষ্টা করছি। অন্যদিকে বাইরের দেশের বিনিয়োগ আনার জন্য আমরা ডুয়িং বিজনেস মানে এক জায়গা থেকে আরেক জায়গা অর্থাৎ ১০/১২ জায়গায় যাতে যেতে না হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো জায়গা। আমরা আশা করছি বিদেশি বিনিয়োগ আসবে।’ এ সময় তার সঙ্গে ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাস্মদ দিদারুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এর আগে নবীনগর ডাকবাংলো প্রাঙ্গণে উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।







