রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক :
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

অস্ট্রেলিয়ার ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫৩ রান করা ওযেস্ট ইন্ডিজের জন্য লক্ষ্য তেমন কঠিন ছিল না। পাঁচ সেশনেরও বেশি হাতে নিয়ে ২৭৭ রানের টার্গেট পায় তারা। কিন্তু ৩৩ রানে চার উইকেট হারিয়ে লাঞ্চে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

পঞ্চম উইকেটে শাই হোপ ও রোস্টন চেজের ৩৮ রানের জুটি ছিল সর্বোচ্চ। এই জুটি ভাঙার পর ৩২ রানের ব্যবধানে আরও চার উইকেট পড়ে ক্যারিবিয়ানদের। ১০৩ রানে ৮ উইকেট পতনের পর হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ তিন উইকেট নিয়ে লায়ন জয়ের আনুষ্ঠানিকতা সারেন।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৩৪ রান করেন চেজ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে শামারের ব্যাটে।৩৪.৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।স্টার্ক ও লায়ন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পান জশ হ্যাজেলউড।কিংস্টনে তৃতীয় ও শেষ টেস্ট হবে ১৩ জুলাই।


এই বিভাগের আরো খবর