সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সঙ্গেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’
একই অনুষ্ঠানে অবশ্য নিজের দ্বিতীয় ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে রুবেলের নাম নিয়েছেন সাকিব, ‘তাদের সবার সঙ্গেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলবো। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলবো, তাসকিনও আছে।’
কিছুদিন আগে অবশ্য বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সাকিবকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ উল্লেখ করেছিলেন, ‘সাকিবের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’







