সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫। এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ শিক্ষার্থী। যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন।
প্রতিবারের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২। আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন ।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এবার ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ টি স্কুল। যা গত বছর ছিল ২৮৯ টি স্কুল। এছাড়াও পাস করেনি এমন কোন প্রতিষ্ঠান রাজশাহী বোর্ডে নেই। যা গত বছর ছিল একটি।

 


এই বিভাগের আরো খবর