রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

গোপালগঞ্জ রণক্ষেত্র

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

লাঠি হাতে নেমে পড়েন স্থানীয়রা

সভামঞ্চে হামলার পর পুলিশি অ্যাকশনসভামঞ্চে হামলার পর পুলিশি অ্যাকশন

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

জুলাই এর প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করে।

হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জহামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ

হামলার শিকার হয়ে সারজিস আলম ফেসবুক স্ট‍্যাটাসে বলেন, ‘গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না।’

তিনি আরও লেখেন, ‘সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।’


এই বিভাগের আরো খবর