মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধাদের স্মরণে বিএমডিএতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠান মালার আলোকে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ আওতাধীন সকল রিজিওন ও জোন দপ্তরে। সোমবার প্রধান কার্যালয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দ্যোগে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারি সমন্বয়ক ও উদ্যোক্তাগন আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


আলোচনায় অংশ নেন অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ। উপস্থিত ছিলেন সচিব নীলুফা সরকার, (রাজঃ২০৮৮) সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি ও মনিটরিং অফিসার সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে আলোচনা সভা ও দোয়া শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে শহিদের স্মরণে বৃক্ষরোপন করেন নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।


এই বিভাগের আরো খবর