বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর শহরের আল্লামা সাইদী ফাউন্ডেশন সভাকক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুদ সাইদী এসব কথা বলেন।
মাসুদ সাইদী বলেন, জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের সামনে একটি নির্বাচন আসছে। এই নির্বাচনে আমাদের অনুপ্রেরণা আমরা শহীদদের কাছ থেকে শিখেছি। এক সময় একটা প্রবাদ ছিল— ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’, কিন্তু আমাদের নেতৃবৃন্দ দেখিয়েছেন ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, বঙ্গভবন পর্যন্ত।’ সুতরাং আমরা আমাদের নেতাদের দেখানো পথ ধরে শুধু সংসদ নয়, বঙ্গভবনে যেতে চাই। আমরা এই রাষ্ট্রকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়তে চাই। এই রাষ্ট্রকে নতুন করে সাজাতে চাই। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সাথে সব পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমরা শহীদদের হত্যার বিচার চাই। আমাদের শহীদরা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা রক্ত ঢেলেছেন এই জমিনে, সেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আমরা আমাদের সকল শহীদের রক্তের বদলা নেব, ইনশাআল্লাহ। দ্বীন প্রতিষ্ঠা করতে পারলেই শহীদদের আত্মা শান্তি পাবে। শহীদরা যে পথের পথিক ছিলেন, আমরাও সেই পথের পথিক, সেই ইসলামী আন্দোলনের পথিক।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।