শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে বিস্ফোরক ও আগ্নিয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন পাঁচদিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিস্ফোরক ও বিদেশী আগ্নিয়াস্ত্র সহ গ্রেফতার মোস্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগী ফয়সাল ও রবিনের পাঁচদিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ বিচারক মামুনুর রশিদ তাদের পাঁদনের রিমান্ড মুঞ্জুর করেন। এর আগে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য এবং তার দুই সহযোগী মো. রবিন ও ফয়সালের বোয়ালিয়া থানার মাধ্যমে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার দুপুরে আসামীদের পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, নতুন এ মামলাতেই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখনও অন্য কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়নি। তবে বৈষম্যরিরোধী ছাত্রদের উপর হামলা তাদের সম্পৃক্ত পাওয়া গেলে ওই সব মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
শনিবার রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুর সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম সহ তাদের আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত ২টা থেকে শনিবার বিকেল পর্যন্ত সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল এর একটি দল এ অভিযান চালায়। আটককৃতরা হলো কাদিরগঞ্জ এলাকার শফিউল আলম লাকটু’র ছেলে ও কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ্য। এছাড়া তার দুই সহযোগি পার্শ্ববতি মসজিদের খাদেম ও কোচিং সেন্টারের কর্মচারী নগরীর কাদিরগঞ্জ এলাকার খলিলুর রহমানের ছেলে ফয়সাল ও দড়ি খরবোনা এলাকার মৃত শামীম হোসেনের ছেলে রবিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম ও ঢাকার হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলা মামলার সন্দেভাজন আসামি ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এই ছাত্র ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের আহম-বিপু কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।


এই বিভাগের আরো খবর