সোমবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন দল ও পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কিছু ইসলামিক রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলেছে। এর উদ্দেশ্য হলো অল্প ভোট পেয়েও সংসদে আসন নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের মানুষ এখনও এই প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নয়।’
ষড়যন্ত্র-প্রভাব বিস্তারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে আমিনুল হক অভিযোগ করে বলেন, ‘নতুন দলগুলো ক্ষমতার মোহে বিদেশি সহযোগিতা নিয়ে দেশের ভেতরে ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ কখনোই এ ষড়যন্ত্র মেনে নেবে না।’
এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘সাধারণ মানুষের ওপর কোনও ধরনের প্রভাব বিস্তার কিংবা অন্যায়-অবিচার করা যাবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জনগণের দলের প্রতিশ্রুতি জানিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, ‘বিএনপি জনগণের দল। তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যারা জনগণের সমস্যা নিজেদের সমস্যা মনে করে কাজ করবে, তাদেরই আমাদের প্রয়োজন। আর যারা করবে না, তাদের আমাদের দলে কোনও প্রয়োজন নেই।’ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান সভার সঞ্চালনা করেন।






