অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল এবং আবু বকর সিদ্দিক ওরফে আবুল। অভিযোগপত্র অনুযায়ী, মতিউর রহমান মতি ও ইয়াসিন আরাফাত রাসেল বর্তমানে কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
গত বছরের ২১ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পুলিশের গুলিতে মারা যান ৪০ বছর বয়সী রিকশাচালক আব্দুল লতিফ। পরদিন নিহতের বাবা মো. নেজাবুদ্দিন ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সারা দেশে অর্ধশতাধিক মামলা দায়ের হলেও এই প্রথম কোনো মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করল পিবিআই।