ফারুক হাসান বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলবো।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এই হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে, প্রশাসনে এখনও হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়নকারীরা বসে রয়েছে।’ তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি দাবি জানান।






