জানা গেছে, গোদাগাড়ী পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিনের।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বিএনিপর দুই গ্রুপের উত্তেজনা ও সংঘর্ষে ছয় থেকে সাতজন আহত হয়েছেন। কেউ তেমন গুরুতর নয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।