১০ ও ২৩ মিনিটে আশরাফুল ইসলাম টানা দুই গোল করে দলকে এগিয়ে নেন। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। এরপর দলের দায়িত্ব নেন রোমান সরকার। ২৮ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে কাজাখস্তানকে ছিটকে দেন। দুটি গোলের একটি পেনাল্ট কর্নার ও অন্যটি এসেছে আক্রমণ থেকে। পরের মিনিটে তৈয়ব আলী আক্রমণ থেকে দলের হয়ে পঞ্চম গোল করে কাজাখস্থানকে আরও হতাশায় ফেলেন। তবে ৩৮ মিনিটে কাজাখস্তান এক গোল দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে থাকে। কিন্তু শেষ সময় পর্যন্ত ৫-১ স্কোরলাইন রেখে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।







