বারবাডোজ এই মৌসুমে একটিও জয় না পাওয়ায় তারা টেবিলের তলানিতেই অবস্থান করছে। ব্র্যান্ডন কিংয়ের ৯৮ রানের অপরাজিত রানে ভর করে শুরুতে ৪ উইকেটে ১৮৭ রান তুলেছিল বারবাডোজ। কিংয়ের ৬৫ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। তার পরেও সেই রান ডিফেন্ড করতে পারেনি রোভম্যান পাওয়েলের দল। সাকিব অবশ্য বল হাতে ৩ ওভারে ৩৩ রান দিলেও কোনও উইকেট পাননি। ব্যাট হাতেও আউট হন ১২ বলে ১৫ রানে। তাতে ছিল একটি চার ও একটি ছয়। সালমান ইরশাদ ১৩ রানে কৃপণ বোলিংয়ে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
৬ উইকেট হারিয়ে ম্যাচ জেতা ফ্যালকনসের ব্যাট হাতে মূল কারিগর ছিলেন আন্দ্রিয়েস গাউস। ৫৩ বলে অপরাজিত ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা। তবে শেষ ওভারে সেভাবে স্ট্রাইক নেওয়ার সুযোগই পাননি। শেষ ওভারে ৬ বলে প্রয়োজন ছিল ১২ রানের। সিঙ্গেল আর ডাবলস নিয়েই আগাতে থাকা তারা। তাতে বাড়ে চাপও। পঞ্চম বলে রাদারফোর্ডের শিকার হন ইমাদ ওয়াসিম (১৭)। শেষ বলে ২ রান প্রয়োজন পড়লে ডাবলস নিয়ে ম্যাচ জেতান প্রিঙ্গার। বারবাডোজের হয়ে ২৯ রানে তিন উইকেট নেন ড্যানিয়েল স্যামস। একটি করে নেন র্যামোন সিমন্সড ও ইথান বশ।







