বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলন: ৫ ঘণ্টা তালাবদ্ধ রাবির আরবি বিভাগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ বিভাগের ১৬৮টি আসন কমলো

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় পরীক্ষার চার মাসেও ফল প্রকাশ না হওয়ার প্রতিবাদ ও নতুন পরীক্ষার রুটিনের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে তারা বিভাগের শ্রেণিকক্ষ, অফিস ও সেমিনার লাইব্রেরিতে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এতে বিভাগের ক্লাসসহ অন্যান্য দাফতরিক কার্যক্রম বন্ধ ছিল। সেই সঙ্গে বিভাগের নোটিশ বোর্ডে ‘ডিপার্টমেন্ট অব অর্ডিন্যান্স, ফরমার আরবি ডিপার্টমেন্ট’ হাতে লেখা ফেস্টুন ঝুলিয়ে দেন। পরে বিকাল ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন আন্দোলনকারীরা।

এ ছাড়াও গত ২৫ আগস্ট ও ৮ সেপ্টেম্বর চার দফা দাবিতে বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।তাদের দাবিগুলোর মধ্যে ছিল– পরীক্ষা কমিটির সভাপতির ক্ষমা চাওয়া, এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, সময়মতো চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত এবং ফলাফল প্রকাশ করা।


এই বিভাগের আরো খবর