রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 জেলার পুঠিয়া উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার মধ্য জামিরা এলাকায় অবস্থিত প্যারাডাইস ড্রপস ওয়াটার প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘চিপস (ব্রান্ড: সুপারম্যান, হাম্বা ও এবিসিডি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় ক্ষুদ্র জামিরা এলাকায় অবস্থিত ফারিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া, রাজশাহী শিবু দাস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button


এই বিভাগের আরো খবর