এ প্রসঙ্গে আইসিসির এক বিবৃতিতে চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এটি নারী ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলকের মুহূর্ত, যা আমরা বিশ্বাস করি খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। নারী ম্যাচ অফিশিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে লিঙ্গসমতার প্রতি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন।’
ম্যাচ অফিসিয়ালস প্যানেল-
আম্পায়ার- সাথিরা জাকির জেসি, বৃন্দা রাঠি, ক্যানদেস লা বোর্দে, সুই রেডফার্ন, কেরিন ক্লাস্তে, এলোইস শেরিদান, ক্লেয়ার পোসাক, লরেন অ্যাগেনবাগ, গায়ত্রী ভেনুগোপালান, নারায়ণ জননী, নিমালি পেরেরা, জ্যাকুলিন উইলিয়ামস, কিম কটন ও সারাহ ড্যামনেভানা।
ম্যাচ রেফারি- ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিৎজ, জিএস লক্ষ্মী ও মিচেল পেরেইরা।