নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এস এম হাফিজুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মুয়াজ। এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসিন খান, মাহাইর ইসলাম এবং গোপাল রায়।প্যানেল ঘোষণা শেষে সহ-সভাপতি (ভিপি) ও সিনেট সদস্য পদপ্রার্থী তাসিন খান বলেন, আমরা ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’-এর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। প্যানেল গঠনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি যাতে এটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। আমাদের মূল লক্ষ্য হলো রাকসুকে কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ প্রচারের হাতিয়ার না বানানো।
তিনি আরও বলেন, প্যানেল গঠনের সময় আমরা গুরুত্ব দিয়েছি যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের সঠিক স্থানে রাখার বিষয়ে। তাই আমরা বিশ্বাস করি, আমাদের এই ভারসাম্যপূর্ণ ও যোগ্য নেতৃত্বের প্যানেলকে শিক্ষার্থীরা সমর্থন করবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে।