বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

রাকসু ও সিনেট নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ১৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মাধ্যমে শেষ হলো প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়। আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থিতার তালিকা। একইসাথে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন- ভিপি পদে: ২ জন, জিএস পদে: ১ জন, ক্রীড়া সম্পাদক: ১ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: ১ জন, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: ২ জন, নারী বিষয়ক সম্পাদক: ১ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ১ জন, বিতর্ক সম্পাদক: ১ জন, কার্যনির্বাহী সদস্য: ১ জন, সিনেট প্রতিনিধি: ৩ জন।


এই বিভাগের আরো খবর