মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রাকসু নির্বাচনে প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর প্রদান করা হয়েছে। বেলা সাড়ে তিনটা থেকে সিনেট ভবনে প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা এই লটারির আয়োজন করেন।  প্রথমে ভিপি, এরপর জিএস এবং পর্যায়ক্রমে রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৪৮ জন প্রার্থীকে ব্যালট নম্বর প্রদান করা হয়। পরে সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদে ৫৮ জন প্রার্থীকে ব্যালট নম্বর প্রদান করা হয়।
আজ সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এরপর থেকে প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। তবে স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষাথীদের সাথে কুশন বিনিময় শুরু করে।  গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তফসিল অনুযায়ী, আগামি ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। রাকসু নির্বাচনে এখন পর্যন্ত ১০টি প্যানেল ঘোষণা কর


এই বিভাগের আরো খবর