জানতে চাইলে কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে। মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। কোনও সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে।’ সূত্র জানায়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত ভাষ্য’ শীর্ষক মতামতে বিএনপি শেষ মুহূর্তে ভাষাগত পরিবর্তন, শব্দগত পরিবর্তনের কাজ করছে। আগামী দুই-দিনের মধ্যে চূড়ান্ত মতামত জমা দিতে পারে দলটি, জানিয়েছে একটি সূত্র।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির স্হায়ী কমিটি বৈঠকটি হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।







