সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই সদর উপজেলার একডালা নারায়ণপুর গ্রামের পোশাককর্মী মানিক মিয়া তলপেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালের মালিক চিকিৎসক শামিম উদ্দিন এক সহকারীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন।
অভিযোগ রয়েছে, ভুল চিকিৎসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির পর রোগীর পরিবারকে হুমকি দেন আল-হেরা হাসপাতালের মালিক চিকিৎসক শামিম উদ্দিন। পরে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ এবং প্রাথমিক তদন্তে সত্যতা মেলায় হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন।
নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন বলেন, হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।