সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, `এটার নানা বাস্তবতা ছিল। বাংলাদেশ গত এক বছরে নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে। গণ-অভ্যুত্থানের পরে এই সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়নটা করছি, আত্মসমালোচনাটা করছি। এবং সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। তবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে।’
বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর হয়েছে জুলাই মাসে ৫ আগস্টের মধ্য দিয়ে। বলতে গেলে আমাদের রাজনীতির পথচলা। আমাদের দল আরও কিছুদিন পরে হয়েছে। এক বছর পরে আমাদের নিজেদের একটা আত্মমূল্যায়নও প্রয়োজন। আমাদের নিজেদের আত্মসমালোচনা প্রয়োজন ৷ আমাদের নিজেদের সামনের করণীয় নির্ধারণ করা প্রয়োজন ৷সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর ও উপজেলা এবং থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত আছেন।