মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ফ্যাসিবাদের সঙ্গে আঁতাতকারীরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে : গয়েশ্বর

ডেস্ক নিউজ :
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে যতই কথা বলেন, প্রচারণায় কেউ পিছিয়ে নেই। পিআর পদ্ধতি কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। আমরা পিআর বুঝি না। যেসব দেশে আছে তাদের কি অবস্থা তাও জানি না। যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে তারাই এ বিশেষ পদ্ধতি চাচ্ছেন।


এই বিভাগের আরো খবর