জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সকাল থেকে মালিকপক্ষ হঠাৎ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও হানিফ কেটিসি পরিবহনের বাস চলেনি। এ সময় কেবল একতা ট্রান্সপোর্ট ও স্থানীয় (লোকাল) বাসগুলো চলাচল করেছে।
এ বিষয়ে মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, আলোচনা চলমান আছে। মালিকপক্ষ এক মাস সময় নিয়েছে। ইতোমধ্যে সুপারভাইজারের জন্য ১০০ টাকা এবং হেলপারের জন্য ৫০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব হয়েছে। তবে বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।