সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

রাজশাহীতে নৌকা ডুবিতে নিখোঁজ ৪ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চরমাঝারদিয়ার এলাকায় পদ্মায় নৌকা ডুবিতে এখনো চারজন নিখোঁজ রয়েছে। পদ্মায় শ্রমিক পরিবহন করার সময় রোববার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকায় ১৬জন শ্রমিক ছিল। ১২ জন সাঁতরে পাড়ে উঠলেও চারজন নিখোঁজ আছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, মাঝারদিয়ার গ্রামের এন্তাজুলের ছেলে সবুজ, এনামুলের ছেলে রাজুু, কালামের ছেলে ফারুক ও খলিলের ছেলে মোহাম্মদ আলী। নৌকার সব যাত্রী চরমাঝারদিয়ার গ্রামের বাসিন্দা।
হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর জানান, নৌকার যাত্রীরা শহরে শ্রমিকের কাজ করে। সেখান থেকে সন্ধ্যার পর তারা ডিঙ্গি নৌকায় করে চরমাঝারদিয়ার এলাকায় রওয়ানা দেয়। পাড়ের প্রায় কাছাকাছি এসে পৌছালে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় ১৬ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ১২ জন সাঁতরে পাড়ে এসে উঠেন। বাকি চারজন এখনও নিখোঁজ আছেন।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, গভীর রাতে সংবাদ পেয়ে আজ ভোর থেকে তারা উদ্ধার অভিযান শুরু করে। ভরা পদ্মায় প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।


এই বিভাগের আরো খবর