নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১০ হাজার ৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা, দেশীয় চাহিদা কমে আসা এবং বিনিয়োগের পরিবর্তিত ধারা—এসব কারণেই টানা দুই দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনলো বাজুস।







